News71.com
 Bangladesh
 15 Oct 22, 09:20 PM
 1175           
 0
 15 Oct 22, 09:20 PM

দুর্ঘটনা প্রতিরোধে আইনকে নিয়ম হিসেবে মানতে হবে।। ইলিয়াছ কাঞ্চন

দুর্ঘটনা প্রতিরোধে আইনকে নিয়ম হিসেবে মানতে হবে।। ইলিয়াছ কাঞ্চন

নিউজ ডেস্কঃ  ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াছ কাঞ্চন বলেছেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করতে হলে নিয়ম মেনে চলতে হবে। দুর্ঘটনা প্রতিরোধে যে আইন আছে, ওই আইন আপনার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, তা না ভেবে এটাকে নিয়ম হিসেবে মানতে হবে। আর দুর্ঘটনা তখনই কমে আসবে, যখন একজন চালক সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে ড্রাইভিং লাইসেন্স নেবে। মাথায় হেলমেট লাগালে দুর্ঘটনা কমবে না বরং দুর্ঘটনার পরে হেলমেট মাথায় থাকায় আপনার জীবন রক্ষা হবে। এক্ষেত্রে আমাদের অবশ্যই ট্রাফিক আইন মেনে চলতে হবে। শনিবার (১৫ অক্টোবর) দুপুরে চাঁদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার আয়োজনে যানবাহন শ্রমিক, চালক ও মালিকদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, একজন চালক হাইওয়েতে যে গতিতে গাড়ি চালাবেন, আঞ্চলিক সড়কে সে গতিতে চালাতে পারবেন না। কারণ আঞ্চলিক সড়কে শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও বাজার ইত্যাদি রয়েছে। সেখানে গতিসীমা লেখা আছে। এর চাইতে বেশি গতিতে গাড়ি চালাতে পারবেন না। কিন্তু আপনি যখন হাইওয়ের ৬০ কিলোমিটার গতি আঞ্চলিক সড়কে এসে চালিয়ে যান, তখনত আপনি ব্রেক করে দুর্ঘটনা নিয়ন্ত্রণ কিংবা একজন লোককে বাঁচাতে পারবেন না। কারণ একজন লোক বাজারে মাথায় একটি বস্তা নিয়ে দ্রুত চলতে পারে না। মাথায় বোঝাসহ মাথা ঘুরিয়ে তাকাতেও সময় লাগে। তাকে সড়ক পার হওয়ার সুযোগ করে দিতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন