News71.com
 Bangladesh
 16 Oct 22, 12:42 PM
 917           
 0
 16 Oct 22, 12:42 PM

সরকার দেশে উচ্চশিক্ষায় জোর দিয়েছে।। তথ্যমন্ত্রী

সরকার দেশে উচ্চশিক্ষায় জোর দিয়েছে।। তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের উচ্চ শিক্ষাকে আন্তর্জাতিকীকরণ করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বাধীন সরকার দেশে উচ্চশিক্ষার ওপর জোর দিয়েছে। গত ১৪ বছরে দেশে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি গড়ে উঠেছে। এগুলোর মধ্যে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ও রয়েছে।  শনিবার (১৫ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসন ব্লু’র নীলগিরি হলে চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি অব টেকনোলজি-সিডনি (ইউটিএস) কোর্সের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইউটিএস কর্তৃক ব্যবসা এবং তথ্যপ্রযুক্তির কোর্স শুরু করার কথা উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি সৌভাগ্যবান এবং তিনি চট্টগ্রামের একজন ব্যক্তি হিসেবেও অত্যন্ত সৌভাগ্যবান যে এ কোর্সটি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে চালু হতে যাচ্ছে। এটি দেশের শিক্ষার্থীদের জন্য অনেক সুযোগ নিয়ে আসবে, তারা এখানে প্রথম বর্ষের কোর্স শেষ করে ডিপ্লোমাধারী হবে। এরপর তারা দুইবছর পড়ালেখা করে ব্যাচেলর ডিগ্রি পাবেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন