News71.com
 Bangladesh
 16 Oct 22, 12:44 PM
 1330           
 0
 16 Oct 22, 12:44 PM

ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ নির্মাণে যুক্তিনির্ভর চিন্তার প্রসার ঘটাতে হবে।।স্পিকার

ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ নির্মাণে যুক্তিনির্ভর চিন্তার প্রসার ঘটাতে হবে।।স্পিকার

নিউজ ডেস্কঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ নির্মাণে যুক্তিনির্ভর চিন্তার প্রসার ঘটিয়ে মানবিক সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শনিবার (১৫ অক্টোবর) চাঁদপুর ডিবেট মুভমেন্ট (সিডিএম) ও চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরাম (সিসিডিএফ) আয়োজিত ভাষাবীর এম এ ওয়াদুদ জাতীয় বিতর্ক উৎসব ২০২’-এর সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ভাষাবীর এম এ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের অনুপ্রেরণায় ‘শুদ্ধ চিন্তা মুক্ত থাকুক যুক্তির আশ্রয়ে’ স্লোগানকে সামনে রেখে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত ‌হয়। স্পিকার বলেন, বাংলাদেশের ছেলে-মেয়েরা অত্যন্ত মেধাবী। পাঠ্যপুস্তকের লেখাপড়ার বাইরে বিশাল জগত সম্পর্কে জানার জন্য সৃষ্টিশীল বিতর্ক প্রতিযোগিতা প্রয়োজন। এর মাধ্যমে বিভিন্ন বিষয়ে তরুণ প্রজন্ম দক্ষতা অর্জন করতে পারে। যুক্তিসঙ্গত চিন্তার প্রসার ঘটিয়ে জ্ঞানের পরিধি বিস্তৃত করতে বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে, ‘ভাষাবীর এম এ ওয়াদুদ জাতীয় বিতর্ক উৎসব-২০২২’ শিক্ষার্থীদের জন্য তাৎপর্যপূর্ণ ও যথেষ্ঠ গুরুত্ব বহন করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন