News71.com
 Bangladesh
 16 Oct 22, 12:45 PM
 1317           
 0
 16 Oct 22, 12:45 PM

শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানের করার উদ্যোগ নিয়েছে সরকার।। নওফেল 

শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানের করার উদ্যোগ নিয়েছে সরকার।। নওফেল 

নিউজ ডেস্কঃ শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪ মিলিয়নসহ মোট ৬ মিলিয়ন শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশের শিক্ষার উন্নয়নে বদ্ধপরিকর। তিনি ক্রমশ শিক্ষাক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে সরকার বাংলাদেশের শিক্ষাকে আন্তর্জাতিকীকরণের উদ্যোগ গ্রহণ করেছে। ইউটিএস-পিইউসি প্রোগ্রাম তার অংশ। শনিবার (১৫ অক্টোবর) সকালে প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি (ইউটিএস)-এর উদ্যোগে ও প্রিমিয়ার ইউনিভার্সিটির সহযোগিতায় অনুষ্ঠিত ‘Launching Ceremony of UTS-PUC Program’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, বৈশ্বিক প্রেক্ষাপটে শিক্ষার্থীদের খাপ খাওয়ানোর পরিকল্পনা থেকে অর্থাৎ বিশ্বের যে-কোনো দেশে উচ্চশিক্ষা, কর্মদক্ষতা ও ভাষা-দক্ষতার মাধ্যমে শিক্ষার্থীরা মানবিক বিশ্ব নির্মাণের কাজে যাতে যুক্ত হতে পারে, সেজন্য ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি (ইউটিএস), অস্ট্রেলিয়া এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির একটি যৌথ প্রোগ্রাম আজ থেকে শুরু হতে যাচ্ছে। আমি এ ধরনের মহান উদ্যোগ গ্রহণের জন্য প্রিমিয়ার ইউনিভার্সিটি  ও ইউটিএসকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন