News71.com
 Bangladesh
 16 Oct 22, 12:46 PM
 1271           
 0
 16 Oct 22, 12:46 PM

ব্রুনাইয়ের সুলতানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক।।

ব্রুনাইয়ের সুলতানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক।।

নিউজ ডেস্কঃ  ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহর সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।  শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্রুনাইয়ের সুলতানের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস উপস্থিত ছিলেন। শনিবার দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ব্রুনাইয়ের সুলতান। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ব্রুনাইয়ের সুলতান। এ সময় তাকে বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিমানবন্দরে ব্রুনাইয়ের সুলতানকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। সন্ধ্যায় বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেন ব্রুনাইয়ের সুলতান। রাতে বঙ্গভবনের দরবার হলে ব্রুনাইয়ের সুলতানের সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন রাষ্ট্রপতি হামিদ। আগামী রোববার (১৬ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্রুনাইয়ের সুলতান বৈঠক করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন