News71.com
 Bangladesh
 16 Oct 22, 12:48 PM
 1272           
 0
 16 Oct 22, 12:48 PM

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রুনাইয়ের সুলতানের সাক্ষাৎ ।।

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রুনাইয়ের সুলতানের সাক্ষাৎ ।।

নিউজ ডেস্কঃ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রুনাইর সুলতান হাসানাল বলকিয়াহ। এ সময় সুলতানের ছেলে প্রিন্স আবদুল মতিন তার সঙ্গে ছিলেন। শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বঙ্গভবন প্রেস উইং জানায়, রাষ্ট্রপতি ব্রুনাইর সুলতানকে বাংলাদেশে স্বাগত জানান। তিনি বলেন, সুলতানের প্রথমবারের মতো বাংলাদেশ সফরের মাধ্যমে ভাতৃপ্রতিম দুই দেশের সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। আবদুল হামিদ বলেন, বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্কন্নোয়নকে গুরুত্ব দেয়। তিনি বাংলাদেশের আসিয়ানের সেক্টরাল ডায়লগ পার্টনার স্ট্যাটাস পেতে ব্রুনাই’র সমর্থন প্রত্যাশা করেন। রাষ্ট্রপতি ব্রুনাইতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়ার জন্য সুলতানকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশ থেকে আরও অধিক হারে জনবল নিয়োগের জন্য ব্রুনাই’র সুলতানকে অনুরোধ করেন। বাংলাদেশের বিনিয়োগের উপযোগী পরিবেশ বিদ্যমান জানিয়ে রাষ্ট্রপতি ব্রুনাইয়ের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান। তিনি দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়াতে সরকারি-বেসরকারি পর্যায়ে যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন