News71.com
 Bangladesh
 16 Oct 22, 08:39 PM
 1291           
 0
 16 Oct 22, 08:39 PM

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক ৩৩।।

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক ৩৩।।

নিউজ ডেস্কঃ রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৩৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  শনিবার (১৫ অক্টোবর) সকাল ছয়টা থেকে রোববার (১৬ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে ২ হাজার ৩৯৬ ইয়াবা, ১২ কেজি ১২০ গ্রাম ১২০ পুরিয়া গাঁজা, ৪৩ গ্রাম ১০৯ পুরিয়া হেরোইন ও ৫০টি ইনজেকশন জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন