News71.com
 Bangladesh
 16 Oct 22, 08:43 PM
 1471           
 0
 16 Oct 22, 08:43 PM

সিলেটে বিপুল পরিমাণ ফেন্সিডিল-গাঁজাসহ যুবক গ্রেফতার।।

সিলেটে বিপুল পরিমাণ ফেন্সিডিল-গাঁজাসহ যুবক গ্রেফতার।।

নিউজ ডেস্কঃ সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলা থেকে পৃথক ঘটনায় ফেনসিডিলের চালান ও গাঁজা জব্দসহ জয়দুল হাসান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  রোববার (১৬ অক্টোবর) বিকেলে সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা (ইন্সপেক্টর) জাবেদ আহমদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।   তিনি জানান, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীরের নেতৃত্বে পুলিশ শনিবার (১৫ অক্টোবর) রাতে সিলেট-তামাবিল মহসড়কের দরবস্ত এলাকায় চেকপোস্ট বসায়। এসময় একটি সিএনজি অটোরিকসায় তল্লাশি চালিয়ে ৩৭৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। অপরদিকে, থানা পুলিশের অপর একটি টিম ১৫ অক্টোবর রাত ১২টার দিকে উপজেলার গুয়াবাড়ী (আসামপাড়া) গ্রামে জয়দুল হাসানের ঘর থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করে। গ্রেফতার জয়দুল হাসান গুয়াবাড়ী আদর্শগ্রামের মৃত মানিক মিয়ার ছেলে।উভয় ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক মামলা রেকর্ড করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন