News71.com
 Bangladesh
 16 Oct 22, 08:46 PM
 1563           
 0
 16 Oct 22, 08:46 PM

তথ্যসচিব মকবুলকে ‘জনস্বার্থে’ অবসরে পাঠালো সরকার।।

তথ্যসচিব মকবুলকে ‘জনস্বার্থে’ অবসরে পাঠালো সরকার।।

নিউজ ডেস্কঃতথ্যসচিব মো. মকবুল হোসেনকে ‘জনস্বার্থে’ চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (১৬ অক্টোবর) এক প্রজ্ঞাপনে তাকে অবসর দিয়েছে।  প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৫ অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।  জানতে চাইলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, অর্ডার হয়েছে তা শুনেছি। কিন্তু কেন হয়েছে তা তার জানা নেই। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের (এপিডি) মো. আব্দুস সবুর মন্ডল বাংলানিউজকে বলেন, সরকারি চাকরিতে ২৫ বছর হলে সরকার যে কাউকে অবসরে পাঠাতে পারে।  তার চাকরির আর কয়েক মাস ছিল বলে জানান এপিডি আব্দুস সবুর মন্ডল। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন