News71.com
 Bangladesh
 16 Oct 22, 08:48 PM
 1498           
 0
 16 Oct 22, 08:48 PM

আইনের অপপ্রয়োগে রাষ্ট্র বড় বিপদের মুখে।। আ স ম রব

আইনের অপপ্রয়োগে রাষ্ট্র বড় বিপদের মুখে।। আ স ম রব

নিউজ ডেস্কঃ বিরোধী দলের সমাবেশে যোগদানের পথে আক্রমণ, বাঁধা এবং অঘোষিত পরিবহন বন্ধের প্রেক্ষিতে স্বাধীনতার পতাকা উত্তোলক জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, রাষ্ট্রের ভিত্তি হলো আইন। আইন বাস্তবায়নের শর্ত পূরণ করাই সরকারের কর্তব্য।  তিনি বলেন, যারা আক্রান্ত-রক্তাক্ত তারাই আসামি, আর যারা আক্রমণকারী তারা বাদী। নিরস্ত্র আক্রান্ত ব্যক্তি কারাগারে আর সশস্ত্র আক্রমনকারী দুর্দণ্ড প্রতাপে জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছে। এটা আধুনিক সভ্য রাষ্ট্রব্যবস্থায় কল্পনাও করা যায় না। সভ্যতা অতিক্রম করে এমন রাষ্ট্র টিকে থাকতে পারে না। রোববার (১৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। আসম রব বলেন, বিরোধী দলীয় সমাবেশে বিঘ্ন, বাঁধা হামলা, পরিবহন বন্ধ, আর সরকারি দলের সমাবেশ নিরাপদ ও নির্বিঘ্ন। এটা রাষ্ট্রের কোনো চরিত্র হতে পারে না। এ ধরনের দ্বৈত নীতি অনুসরণ করা সংবিধান বা নৈতিকতার বিচারে অনুমোদনযোগ্য নয়। অধিকারের প্রশ্নে বিরোধী দল বা সরকারি দল অর্থাৎ সব নাগরিক একই সমতলে অবস্থিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন