News71.com
 Bangladesh
 16 Oct 22, 08:49 PM
 1521           
 0
 16 Oct 22, 08:49 PM

যেকোনো মূল্যে গাজীপুরের যানজট ঠিক করতে হবে।।কাদের

যেকোনো মূল্যে গাজীপুরের যানজট ঠিক করতে হবে।।কাদের
নিউজ ডেস্কঃবিআরটি প্রকল্পকে ‘গলার কাঁটা’ উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমি আসার আগে প্রকল্পটি নেওয়া হয়েছিল। প্রকল্প নেওয়ার আগে চিন্তা-ভাবনা করা উচিত ছিল। রোববার (১৬ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন দপ্তর ও সংস্থা প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।  ওবায়দুল কাদের বলেন, একটা প্রকল্প আমাদের গলার কাঁটা হয়ে আছে। সেটা গাজীপুরের বিআরটি। প্রকল্পটি আমি আসার আগে নেওয়া হয়েছে। প্রকল্প নেওয়ার আগে চিন্তা-ভাবনা করা উচিত ছিল। গাজীপুরের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ভেরি পুওর। বিআরটি প্রকল্প মহাখালী থেকে সদরঘাট পর্যন্ত নিয়ে আসার প্রস্তাব দিয়েছিল বিশ্বব্যাংক, আমি না করে দিয়েছি। তার চেয়ে সড়ক নিরাপত্তায় বেশি অর্থায়ন করতে বলেছি।  ঢাকার প্রবেশপথে যানজট নিরসনের বিষয়ে এক প্রশ্নে সেতুমন্ত্রী বলেন, আমি এ নিয়ে মিটিং করেছি। আমার মিটিংয়ের ফোকাস ছিল গাজীপুর। আমি বলেছি যেকোনো মূল্যে গাজীপুরের যানজট ঠিক করতে হবে। সেজন্য বিআরটি পিডিসহ কর্মকর্তা সবাইকে নির্দেশনা দিয়েছি। 
 
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন