News71.com
 Bangladesh
 16 Oct 22, 08:52 PM
 1481           
 0
 16 Oct 22, 08:52 PM

ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন আইজিপি।।

ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন আইজিপি।।

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ৯০তম সাধারণ সম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আগামী ১৮ থেকে ২১ অক্টোবর অনুষ্ঠেয় এ সম্মেলনে চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন আইজিপি। রোববার (১৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. শামীম হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। ইন্টারপোলের ৯০তম সাধারণ সম্মেলনে যোগ দিতে আইজিপি ছাড়াও পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অপারেশন্স) মো. হায়দার আলী খান, পুলিশ সদর দপ্তরের এআইজি (এনসিবি) মোহাম্মদ এহসান সাত্তার ও আইজিপির স্টাফ অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. আল-আমিন সরকার ভারত যাচ্ছেন। সম্মেলনে ইন্টারপোলের ১৯৪টি দেশের পুলিশ প্রতিনিধিরা বর্তমান বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি, আন্তর্জাতিক ও আন্তরাষ্ট্রীয় অপরাধ পর্যবেক্ষণ, সহিংসতা, সন্ত্রাসবাদ, মানি লন্ডারিং, অর্গানাইজড ক্রাইম, সাইবার অপরাধ, পর্নোগ্রাফি, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানিসহ নানা অপরাধ সংক্রান্ত ডেটা ম্যানেজমেন্ট বিষয়ক নীতিমালা প্রণয়ন, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন কৌশল নির্ধারণ করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন