News71.com
 Bangladesh
 17 Oct 22, 03:51 PM
 1564           
 0
 17 Oct 22, 03:51 PM

রাষ্ট্রপতির সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ।।

রাষ্ট্রপতির সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ।।

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সৌজন্য সাক্ষাৎ করেছেন।  রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন আইজিপি। সাক্ষাৎকালে নতুন আইজিপিকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, পুলিশকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে, জনগণের আস্থা অর্জন করতে হবে। সাক্ষাৎকালে নতুন আইজিপি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক দিকনির্দেশনা ও  সহযোগিতা কামনা করেন।  এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন