News71.com
 Bangladesh
 17 Oct 22, 03:53 PM
 1588           
 0
 17 Oct 22, 03:53 PM

দুই গ্রামবাসীর সংঘর্ষ।।পুলিশসহ অর্ধশতাধিক আহত

দুই গ্রামবাসীর সংঘর্ষ।।পুলিশসহ অর্ধশতাধিক আহত

নিউজ ডেস্কঃ সিলেটে বাস স্ট্যান্ডের টোলের টাকা আদায় নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে।রোববার (১৫ অক্টোবর) ১০ টার দিকে জেলার বিশ্বনাথ উপজেলার লামাকাজিতে এ ঘটনায় ঘটে। এরপর রাত ১১ টার দিকে বিশ্বনাথ থানা পুলিশ, এসএমপির জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। পরে রিজার্ভ পুলিশ তলব করা হয়। ফলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরআগে সংঘর্ষ চলাকালে বেশকিছু দোকানপাট ও যানবাহন ভাঙচুর করা হয়। বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়ন পরিষরেদ চেয়ারম্যান কবির হোসেন দলা মিয়া বলেন, সংঘর্ষ থামাতে গিয়ে সিলেটের বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমানসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এছাড়া দু’পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন