News71.com
 Bangladesh
 17 Oct 22, 03:54 PM
 1601           
 0
 17 Oct 22, 03:54 PM

করোনা।।চট্টগ্রামে নতুন আক্রান্ত ২৫ জন 

করোনা।।চট্টগ্রামে নতুন আক্রান্ত ২৫ জন 

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় ২০৪টি নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ দশমিক ২৫ শতাংশ।সোমবার (১৭ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ২১ জন মহানগর এলাকার এবং ৪ জন বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৩৪৪ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৯৪ হাজার ৩১৩ জন এবং উপজেলায় ৩৫ হাজার ৩১ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৭ জনের মধ্যে ৭৩৭ জন মহানগর এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন