News71.com
 Bangladesh
 17 Oct 22, 03:58 PM
 1519           
 0
 17 Oct 22, 03:58 PM

চাঁদপুরে ৬৩ কোটি ৪৪ লাখ টাকা ব্য়য়ে উটতলি ব্রিজের ভিত্তিস্থাপন।।

চাঁদপুরে ৬৩ কোটি ৪৪ লাখ টাকা ব্য়য়ে উটতলি ব্রিজের ভিত্তিস্থাপন।।

নিউজ ডেস্কঃ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের উটতলি ডাকাতিয়া নদীর ওপর ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার (১৬ অক্টোবর) দুপুরে ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্থানীয় সাংবাদিক ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান এমপি। স্থানীয়দের দীর্ঘদিনের দাবিতে ৫৫০ মিটার দৈর্ঘ্য সেতুটি ৬৩ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহাম্মদ শফিকুর রহমান এমপি।  এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান নুরুল আমিন মানিক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন