News71.com
 Bangladesh
 17 Oct 22, 04:00 PM
 1515           
 0
 17 Oct 22, 04:00 PM

সরকারি বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার প্রয়োজন।।উপাচার্য

সরকারি বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার প্রয়োজন।।উপাচার্য

নিউজ ডেস্কঃ সরকারি বাজেট যথাযথ নিয়ম মেনে, সঠিক ও স্বচ্ছভাবে ব্যবহার প্রয়োজন, এর অন্য কোনো বিকল্প নেই। এজন্য পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলস জানা জরুরি বলে মনে করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। রোবাবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দুই দিনব্যাপী ‘পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট-২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট রুলস-২০০৮’ শীর্ষক কর্মশালায় এ মন্তব্য করেন উপাচার্য। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, সরকারি বাজেট সঠিক ও স্বচ্ছভাবে ব্যয়ের কোনো বিকল্প নেই। সঠিক সময়ে এবং যথাযথ নিয়মে এ বাজেট ব্যয় করা দরকার। এজন্য পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলস জানা অত্যন্ত জরুরি। এজন্য আজকের কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। আশাকরি এ কর্মশালায় সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন