News71.com
 Bangladesh
 18 Oct 22, 01:36 PM
 1882           
 0
 18 Oct 22, 01:36 PM

তারেককে দেখিনি, দেখার ইচ্ছেও নেই।।সচিব মকবুল

তারেককে দেখিনি, দেখার ইচ্ছেও নেই।।সচিব মকবুল
নিউজ ডেস্কঃ সরকারি চাকরি আইন, ২০১৮’র ধারা ৪৫ অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি হতে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেনকে। বিদায় নেওয়ার আগে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তিনি। জানান, বিএনপি ও সরকার বিরোধী কোনো কাজে তার কোনোরকম সম্পর্ক ছিল না। তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তিসি সরাসরি কখনো দেখেননি, এবং তাকে দেখার কোনো ইচ্ছেও তার নেই। যদি এমন কোনো কর্মকাণ্ডের কোনো তথ্য পাওয়া যায়, সেটি সাংবাদিকরা প্রচার করতে পারবেন। সোমবার (১৭ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকরা মকবুল হোসেনকে বিভিন্ন প্রশ্ন করেন। তিনি লন্ডনে গিয়ে কারও সঙ্গে বৈঠক করেছেন; এমন একটি কথা চাউর হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে বিদায়ী তথ্য ও সম্প্রচার সচিব বলেন, আমরা লন্ডনে গিয়েছি গত মার্চে। আমরা একটা টিম নিয়ে গিয়েছিলাম। সেখানে আমাদের আশিকুন্নবী আছেন, আমাদের প্রেস। তাকে জিজ্ঞাসা করেন তাহলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তারেক রহমানের তার যোগাযোগ তৈরি হয়েছে বলে যেসব কথা শোনা যাচ্ছে; তা নিয়ে প্রশ্ন করলে মকবুল হোসেন বলেন, একটা কথা আছে, হাতি যখন পাকে পড়ে, চামচিকাও লাথি মারে। আমি তারেক রহমানকে কোনোদিন দেখেছি বলে মনে হয় না। তাকে দেখার ইচ্ছাও আমার নেই।
 
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন