News71.com
 Bangladesh
 18 Oct 22, 03:36 PM
 1394           
 0
 18 Oct 22, 03:36 PM

সাড়ে ৪ শতাধিক শিক্ষকের নিয়োগের রায় স্থগিত।।

সাড়ে ৪ শতাধিক শিক্ষকের নিয়োগের রায় স্থগিত।।

নিউজ ডেস্কঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের চাকরি জাতীয়করণে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন সবোর্চ্চ আদালত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানি নিয়ে সোমবার (১৭ অক্টোবর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের সাতটি রায়ে এসব শিক্ষকের সংখ্যা সাড়ে চার শতাধিক। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এসব শিক্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ, জাল নথি দিয়ে তারা হাইকোর্ট থেকে রায় পেয়েছেন।  জানা যায়, ২০১৩ সালের ১৭ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।  ওই প্রজ্ঞাপনে বলা হয়, সরকার দেশে বিদ্যমান বিভিন্ন প্রকৃতির বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ এবং কর্মরত শিক্ষকদের চাকরি সরকারিকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। জাতীয়করণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত বিদ্যালয়গুলোর সম্পদ, অবকাঠামোগত অবস্থা, পাঠদান পরিস্থিতি, শিক্ষকের যোগ্যতা ও নিয়োগ পদ্ধতি বাস্তব যাচাইয়ের মাধ্যমে অধিগ্রহণের উপযুক্ত বিদ্যালয় ও কর্মরত শিক্ষকদের চাকরি সরকারিকরণের বিষয়ে সুপারিশ প্রদানের উদ্দেশ্যে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন