News71.com
 Bangladesh
 18 Oct 22, 03:43 PM
 1302           
 0
 18 Oct 22, 03:43 PM

দু'দিনে সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে।।

দু'দিনে সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে।।

নিউজ ডেস্কঃ  আগামী দু'দিনে আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। মঙ্গলবার (১৮ অক্টোবর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন- দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চল হতে বিদায় নিয়েছে। দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের অবশিষ্টাংশ থেকে বিদায় নেওয়ার আবহাওয়াগত অবস্থা অনুকূলে রয়েছে। মৌসুমী বায়ু উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। এ অবস্থায় বুধবার (১৯ অক্টোবর) সকাল পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দেশের উত্তরপশ্চিমাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় উত্তর /উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৮-১২ কি.মি.। আগামী দু'দিনের মধ্যে আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন