News71.com
 Bangladesh
 18 Oct 22, 10:11 PM
 146           
 0
 18 Oct 22, 10:11 PM

নীলফামারীতে ইউএনও-চেয়ারম্যানসহ ৬ জনকে লিগ্যাল নোটিশ।।

নীলফামারীতে ইউএনও-চেয়ারম্যানসহ ৬ জনকে লিগ্যাল নোটিশ।।

নিউজ ডেস্কঃ নীলফামারীর সৈয়দপুর স্মৃতিসৌধ পরিচালনা কমিটি গঠনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে।  সৈয়দপুর শহীদ স্মৃতিসৌধ বাস্তবায়ন কমিটি বহাল থাকা সত্ত্বেও প্রশাসনের পক্ষ আলাদা কমিটির এখতিয়ার নেই বলে ওই নোটিশ করা হয়েছে।  সোমবার (১৭ অক্টোবর) শহীদ পরিবারের সন্তান অধ্যাপক সাখাওয়াৎ হোসেন, শহীদের সন্তান বীর মুক্তিযোদ্ধা মোনায়মুল হক ও শহীদ সন্তান বীর মুক্তিযোদ্ধা মির্জা সালাউদ্দিন বেগের পক্ষে ব্যারিস্টার মোকছেদুল ইসলাম ওই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। এতে জনপ্রশাসনের মন্ত্রণালয়ের সচিব, ক্যাবিনেট ডিভিশনের সচিব, নীলফামারী জেলা প্রশাসক (ডিসি) খন্দকার ইয়াসির আরেফীন, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সাবেক ইউএনও শামীম হুসাইনকে ওই নোটিশ দেওয়া হয়েছে। লিগ্যাল নোটিশে বলা হয়, মহান মুক্তিযুদ্ধে নিহত সৈয়দপুরের শহীদদের স্মৃতি রক্ষায় নির্মিতি স্মৃতিসৌধ বাস্তবায়ন ও পরিচালনার জন্য আগে থেকে একটি কমিটি বিদ্যমান। কিন্তু ওই কমিটিকে পাশ কাটিয়ে ইউএনও ও উপজেলা চেয়ারম্যানসহ উল্লেখিত ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে সাবেক পূর্ণাঙ্গ কমিটিকে পাশ কাটিয়ে পরিচালনা কমিটি গঠন করেছেন, যা তাদের এখতিয়ার বহির্ভূত। আগামী সাতদিনের মধ্যে ওই কমিটি বিলুপ্ত করার আল্টিমেটাম দেওয়া হয়েছে লিগ্যাল নোটিশে অন্যথায় বিবাদীদের নামে উচ্চ আদালতে মামলা করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন