News71.com
 Bangladesh
 19 Oct 22, 09:52 PM
 115           
 0
 19 Oct 22, 09:52 PM

রূপপুর এনপিপি নির্মাণে সহযোগিতার জন্য প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ।।শেখ হাসিনা

রূপপুর এনপিপি নির্মাণে সহযোগিতার জন্য প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ।।শেখ হাসিনা

নিউজ ডেস্কঃউন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ২০২১ সাল থেকে ২০৪১ সাল পর্যন্ত যে পরিপ্রেক্ষিত পরিকল্পনা নেওয়া হয়েছে তা বাস্তবায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিরাট ভূমিকা রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এ প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার জন্য রাশিয়া ও দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বুধবার (১৯ অক্টোবর) নির্মাণাধীন রূপপুরপারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) দ্বিতীয় ইউনিটে রিঅ্যাক্টর প্রেসার ভেসেল (পারমাণবিক চুল্লিপত্র) স্থাপন উদ্বোধন করে অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধন্যবাদ জানান।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হয়ে সকাল ১০টা ৪০ মিনিটে এই রিঅ্যাক্টর ভেসেল স্থাপন কাজের উদ্বোধন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন