News71.com
 Bangladesh
 19 Oct 22, 09:57 PM
 122           
 0
 19 Oct 22, 09:57 PM

বাংলাদেশ সব বিনিয়োগের নিরাপত্তা দিচ্ছে।। বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ সব বিনিয়োগের নিরাপত্তা দিচ্ছে।। বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান উল্লে করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সরকার বিনিয়োগের ক্ষেত্রে পর্যাপ্ত সুযোগ-সুবিধা দিচ্ছে, যা বিনিয়োগকারীদের জন্য খুবই আকর্ষনীয়। বাংলাদেশ সব বিনিয়োগের নিরাপত্তা দিচ্ছে। যে কোনো দেশ বাংলাদেশে বিনিয়োগ করলে লাভবান হবে।  বুধবার (১৯ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এশিয়ান ট্রেড প্রমোশন ফোরামের (এটিপিএফ) দু’দিনব্যাপী ৩৫তম সিইও সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, এশিয়া প্যাসিফিক অঞ্চলে প্রায় ৪ বিলিয়ন মানুষের বাস।এটিপিএফ- এর মাধ্যমে পারস্পরিক তথ্য বিনিময়, যৌথভাবে প্রকল্প নিয়ে তা বাস্তবায়ন করা হলে সবাই উপকৃত হবে। এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে এ ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ দ্রুত এগিয়েং যাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের গুরুত্বপূর্ণ স্থানে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। বেশ কয়েকটির কাজ এখন শেষ পর্যায়ে। এখানে বিভিন্ন দেশের বিনিয়োগের সুযোগ রয়েছে। বাংলাদেশে পর্যাপ্ত দক্ষ জনশক্তি রয়েছে। বাংলাদেশ প্রায় ১৭ কোটি মানুষের একটি বড় বাজার। পাশাপাশি ভারত ও চীন বিশাল বাজার। কম খরচে বাংলাদেশে পণ্য উৎপাদন করে রফতানি করার সুযোগ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন