News71.com
 Bangladesh
 19 Oct 22, 10:00 PM
 136           
 0
 19 Oct 22, 10:00 PM

২০২৩ সালের এইচএসসি পরীক্ষা পূর্ণ নম্বরে।। শিক্ষামন্ত্রী 

২০২৩ সালের এইচএসসি পরীক্ষা পূর্ণ নম্বরে।। শিক্ষামন্ত্রী 

নিউজ ডেস্কঃ  আগামী ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সব বিষয়ে পূর্ণ নম্বরে পুনর্বিন্যাস করা সিলেবাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে বুধবার (১৯ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এ কথা জানান।  শিক্ষামন্ত্রী বলেন, করোনার কারণে সব বিষয়ে ও পূর্ণ নম্বরে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী ২০২৩ সাল থেকে সব বিষয়ে পূর্ণ নম্বরে পুনর্বিন্যাস করা সিলেবাসে অনুষ্ঠিত হবে। তিনি জানান, শিক্ষা বোর্ড সিলেবাস পূনর্বিন্যাস করেছে। সেই সিলেবাসে পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।  চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ৬ নভেম্বর থেকে একযোগে শুরু হবে। এই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। ২০২২ সালের সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে দুইটি আবশ্যিক, তিনটি নৈর্বাচনিক বিষয়ে এবং ৪র্থ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন