News71.com
 Bangladesh
 20 Oct 22, 11:23 AM
 168           
 0
 20 Oct 22, 11:23 AM

গাইবান্ধা-৫ উপনির্বাচন।। অনিয়ম  তদন্তে ২য় দিনের শুনানি সম্পন্ন

গাইবান্ধা-৫ উপনির্বাচন।। অনিয়ম  তদন্তে ২য় দিনের শুনানি সম্পন্ন

নিউজ ডেস্কঃ বন্ধ ঘোষিত গাইবান্ধা-৫ উপনির্বাচনের ‘ব্যাপক অনিয়ম’ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দ্বিতীয় দিনের মতো  শুনানি করেছে  নির্বাচন কমিশন (ইসি) গঠিত তদন্ত কমিটি। বুধবার (১৯ অক্টোবর)  সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তার সভা কক্ষে আলাদাভাবে তদন্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়। তদন্ত কমিটির প্রধান হিসেবে শুনানিতে অংশ নেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তার সঙ্গে ছিলেন কমিটির সদস্য সচিব যুগ্ম সচিব শাহেদুন্নবী চৌধুরী ও সদস্য যুগ্ম সচিব  কামাল উদ্দিন বিশ্বাস। শুনানির দ্বিতীয় দিন ৪০ জন প্রিজাইডিং কর্মকর্তা,  ২৭৮ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, ২০০ জন পোলিং এজেন্ট (প্রত্যেক প্রার্থীর পক্ষে), সহকারী রিটার্নিং কর্মকর্তা, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা নির্বাচন কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) মোট ৫২২ জনের শুনানি অনুষ্ঠিত হয়। এছাড়া আগামী ২০ অক্টোবর গাইবান্ধা সার্কিট হাউজে পাঁচ প্রার্থী, ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি ও র‌্যাবের কমান্ডিং অফিসার দু‘জন, রিটার্নিং অফিসার, পুলিশ সুপার এবং জেলা প্রশাসকসহ মোট ২৭ জনের শুনানি হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন