News71.com
 Bangladesh
 20 Oct 22, 11:26 AM
 525           
 0
 20 Oct 22, 11:26 AM

আ.লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার।।শেখ তন্ময়

আ.লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার।।শেখ তন্ময়
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার বলে মন্তব্য করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। বুধবার (১৯ অক্টোবর) বিকেলে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত জেলা সদর উপজেলা বেসরকারি স্কুল কলেজ ও মাদরাসার শিক্ষক কর্মচারীদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।  আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে উল্লেখ করে শেখ তন্ময় বলেন, এক সময় শিক্ষার্থীরা টাকা দিয়ে বই কিনতো, এখন তারা বই যেমন ফ্রি পায়, তেমনি পড়াশোনা করলে সরকারের পক্ষ থেকে টাকা পায়। এজন্য দেশে শিক্ষার হার বেড়েছে। জাতিকে শিক্ষিত করতে আগামী দিনেও আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। শেখ তন্ময় আরও বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের চলমান অগ্রযাত্রা ঠিক রাখতে আগামী দিনেও শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। 
 
 
 
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন