News71.com
 Bangladesh
 20 Oct 22, 10:43 PM
 421           
 0
 20 Oct 22, 10:43 PM

ঢাকায় মাদকবিরোধী অভিযানে ৫৪ জন আটক।।

ঢাকায় মাদকবিরোধী অভিযানে ৫৪ জন আটক।।

নিউজ ডেস্কঃ  রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৫৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (১৯ অক্টোবর) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে ১২ কেজি ১৭৩ গ্রাম গাঁজা, ১ হাজার ৩৬৫ ইয়াবা ও ৩৩ গ্রাম ৯১ পুরিয়া হেরোইন জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন