
নিউজ ডেস্কঃপৃথিবী জুড়ে জলবায়ুর সংকট মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশের মেয়রদের নিয়ে গঠিত বৈশ্বিক প্লাটফর্ম সি-৪০ সিটিস ব্লুমবার্গ ফিলানথ্রপিস অ্যাওয়ার্ড, ২০২২ অর্জন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। বৃহস্পতিবার (২০ অক্টোবর) আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে সি-৪০ এবারের শীর্ষ সম্মেলনে ডিএনসিসি মেয়রের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। জলবায়ুর স্থিতিস্থাপকতা নির্মাণ করতে ঐক্যবদ্ধ ক্যাটাগরিতে তিনি এ পুরস্কার অর্জন করেন। এবারে প্রতিপাদ্য (ইউনাইটেড ইন বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্স ক্যাটাগরি) ইউনাইটেড ইন অ্যাকশনের সঙ্গে মিল রেখে মোট পাঁচটি ক্যাটাগরিতে বিভিন্ন দেশের মেয়রদের এ পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কার গ্রহণ শেষে মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, এ স্বীকৃতি পৃথিবী জুড়ে জলবায়ুর ভবিষ্যৎ সংকট মোকবিলায় সামনে থেকে পথ দেখাবে। আমরাদের একটু একটু অবদান সমন্বিতভাবে এ পৃথিবীকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাসযোগ্য করে তুলবে।