News71.com
 Bangladesh
 20 Oct 22, 10:53 PM
 158           
 0
 20 Oct 22, 10:53 PM

জনশক্তি পাঠাতে লিবিয়ার সঙ্গে সমঝোতা সই হবে।।পররাষ্ট্রমন্ত্রী

জনশক্তি পাঠাতে লিবিয়ার সঙ্গে সমঝোতা সই হবে।।পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশ থেকে লিবিয়ায় জনশক্তি পাঠাতে সমঝোতা সই হবে।  বৃহস্পতিবার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান। ড. মোমেন বলেন, বাংলাদেশে লিবিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হয়েছে। বাংলাদেশ থেকে লিবিয়ায় জনশক্তি পাঠাতে আমরা একটি সমঝোতা সই করব। তিনি আরও বলেন, লিবিয়ায় বর্তমানে ২০ হাজার বাংলাদেশি আছেন। এক সময় সেখানে ৭০ হাজার বাংলাদেশি ছিলেন। এখন অনেকেই অবৈধভাবে সেখানে যান। এতে আমাদের বদনাম হয়। আমরা বৈধভাবে লিবিয়ায় জনশক্তি পাঠাতে চাই।
 
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন