News71.com
 Bangladesh
 20 Oct 22, 10:57 PM
 606           
 0
 20 Oct 22, 10:57 PM

নভেম্বরে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।।

নভেম্বরে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।।

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নভেম্বরে জাপান সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। ড. মোমেন জানান, আমরা আশা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নভেম্বরের শেষ সপ্তাহে জাপান সফর করবেন। বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী টোকিও সফর করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন