News71.com
 Bangladesh
 20 Oct 22, 10:58 PM
 632           
 0
 20 Oct 22, 10:58 PM

ধর্মঘট ডেকেছে বাস মালিকরা, আমাদের কি করার আছে।।কাদের

ধর্মঘট ডেকেছে বাস মালিকরা, আমাদের কি করার আছে।।কাদের

নিউজ ডেস্কঃ  খুলনার সমাবেশ বাধাগ্রস্ত করতে বাস ধর্মঘটের যে কথা বলেছেন বিএনপি মহাসচিব এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সেখানে সরকার বা আওয়ামী লীগ কোনো হস্তক্ষেপ করেনি, করবেও না। ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক-শ্রমিকরা, তারা যদি তাদের পরিবহন ও শ্রমিকদের নিরাপত্তার অভাব বোধ করে তাহলে সরকার বা আওয়ামী লীগের কি করার আছে। চট্টগ্রামে বিএনপির সমাবেশে আওয়ামী লীগ বা সরকারের কোনো বাধা কি ছিল প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, পরিবহন ধর্মঘটও তো হয়নি, তাহলে চট্টগ্রামে তাদের জনসভাস্থলই পূর্ণ হয়নি কেন? তিনি বলেন, বিএনপি নেতারা মন গড়া বক্তব্য দিয়ে আওয়ামী লীগকে তাদের সমাবেশের প্রতিপক্ষ বানানোর অপচেষ্টা করছে। সরকার কিংবা আওয়ামী লীগ কখনো বিএনপির সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি, বরং প্রশাসনিক সহযোগিতা দিচ্ছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, তাদের সমাবেশে লোকসমাগম হলে বলে সরকার ব্যর্থ আবার লোকসমাগম না হলে বলে সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। সরকার কিংবা আওয়ামী লীগ কখনো বিএনপির সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি, করবেও না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন