News71.com
 Bangladesh
 20 Oct 22, 10:59 PM
 215           
 0
 20 Oct 22, 10:59 PM

বাংলাদেশের আমদানিনির্ভরতা কম।।পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের আমদানিনির্ভরতা কম।।পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দৃপ্ত পদে এগিয়ে চলেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেন, সব চড়াই-উতরাই পেরিয়ে বাংলাদেশ আজকের জায়গায় এসে পৌঁছেছে। জাতিসংঘের ১৯৩টি দেশের অধিকাংশের মধ্যে বাংলাদেশের আমদানিনির্ভরতা কম। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার কালুহাটী উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, করোনা মোকাবিলায় যেখানে পশ্চিমা দেশগুলোর অর্থনীতি সংকুচিত হচ্ছে, সেখানে আইএমএফের মতে চলতি বছর বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৬ শতাংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে নারীর যে ক্ষমতায়ন হয়েছে তার ভূয়সী প্রশংসা করে শাহরিয়ার আলম বলেন, প্রধানমন্ত্রী সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করেছেন। প্রধানমন্ত্রী উন্নয়নের যে মুকুট অর্জন করেছেন তার সেই মুকুটের একটি পালক হলো নারীর ক্ষমতায়ন। তবে করোনাকালে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। এটা শুধু অর্থনৈতিক নয়, স্বাস্থ্যগত নয়, সামাজিক অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের। করোনার সময় দেশে বাল্যবিয়ে বেড়ে গেছে। এটা আমাদের জন্য ভালো দিক নয়। এ বিষয়ে আমাদের পুনরায় একসঙ্গে কাজ করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন