News71.com
 Bangladesh
 21 Oct 22, 03:40 PM
 180           
 0
 21 Oct 22, 03:40 PM

মোটরসাইকেল-ইজিবাইক-বাইসাইকেলের সংঘর্ষে নিহত ২।।

মোটরসাইকেল-ইজিবাইক-বাইসাইকেলের সংঘর্ষে নিহত ২।।

নিউজ ডেস্কঃ নরসিংদীতে মোটরসাইকেল, ইজিবাইক ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের শালিধা চৌয়ালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় নাজিম উদ্দিন নামে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহতরা হলেন—সাহেপ্রতাব এলাকার কামাল মিয়ার ছেলে বিপ্লব (১৯) ও একই এলাকার স্বপন মৃধার ছেলে দ্বীপ (২০)। আহতরা হলেন—নাজিম উদ্দিন (২২) ও লামিন (১৮)। পুলিশ জানায়, নিহত দ্বীপ তার তিন বন্ধু বিপ্লব ও লামিনকে নিয়ে মোটরসাইকেল যোগে সাহেপ্রতাব থেকে নরসিংদী শহরের দিকে আসছিলেন। তাদের মোটরসাইকেলটি শালিধা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ বাঁধে। সংর্ঘষের সময় ইজিবাইকটি একটি বাইসাইকেলের ওপর উঠে যায় এবং মোটরসাইকেল আরোহীরা ইজিবাইকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী দ্বীপ ও বিপ্লব মারা যান। এ সময় আহত হন বাইসাইকেল আরোহী নাজিম উদ্দিন ও মোটরসাইকেল আরোহী লামিন। পরে হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। নাজিম উদ্দিনের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তর করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন