News71.com
 Bangladesh
 21 Oct 22, 03:41 PM
 260           
 0
 21 Oct 22, 03:41 PM

চাঁদপুরে মা ইলিশ ধরায় ৪০ জেলে গ্রেফতার।।

চাঁদপুরে মা ইলিশ ধরায় ৪০ জেলে গ্রেফতার।।

নিউজ ডেস্কঃ চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ৪০ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ, কোস্টগার্ড, মৎস্য বিভাগ ও জেলা টাস্কফোর্স। বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৯টায় চাঁদপুর নৌ থানা পুলিশ ও সদর উপজেলা মৎস্য অফিস থেকে এ তথ্য জানানো হয়। চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করে ২০ জেলেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ কোটি ১২ লাখ ৭ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল, ১০৩ কেজি ইলিশ মাছ, ৮টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে। কারেন্টজাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং ইলিশ মাছ হিমাগারে সংরক্ষণ করা হয়েছে। আটক জেলেরা হলেন—রবিউল গাজী, জিল্লুর রহমান, হোসেন আলী, সাগর চোকদার, চাঁদ মিয়া, বাবু, জুয়েল মোল্লা, ওবায়েদুল মোল্লা, মো. জাহাঙ্গীর সরদার, মো. জিসান, ইয়াছিন সরদার, সাইফুল ইসলাম, নবীর হোসেন, হাকিম আলী, মো. মোবারক, আক্কাছ আলী, আল-আমিন, মো. মোজাম্মেল, সুমন ও মোস্তফা কামাল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন