News71.com
 Bangladesh
 21 Oct 22, 03:42 PM
 200           
 0
 21 Oct 22, 03:42 PM

জাজিরায় দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ১০।।

জাজিরায় দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ১০।।

নিউজ ডেস্কঃ শরীয়তপুরের জাজিরায় দুই গ্রুপের সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষে অন্তত ৬০ থেকে ৭০টি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে জাজিরার টিএন্ডটি মোড়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে আবু ফকির ও মামুন ফকির গ্রুপের সঙ্গে গাজী ফকির ও ইসাহাক ফকির গ্রুপের মধ্যে এই সংঘর্ষ বাঁধে। জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, জাজিরার টিএন্ডটি মোড়ের হরিয়াশা এলাকার স্থানীয় আবু ফকির ও ইসাহাক ফকিরের মধ্যে টিএন্ডটি মোড়ের একটি জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এর আগে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে একাধিকবার বৈঠকও হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় আবু ফকির ও মামুন ফকির গ্রুপের সঙ্গে ইসাহাক ফকির ও গাজী ফকির গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের সমর্থকরা লাঠিসোঁটা, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অন্তত ৬০ থেকে ৭০টি হাতবোমা ও ককটেলের বিস্ফোরণ ঘটায় উভয়পক্ষ। পাশাপাশি উভয়পক্ষের সমর্থকরা প্রতিপক্ষের অন্তত ১০টি ঘরবাড়ি ভাঙচুর করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন