
নিউজ ডেস্কঃ বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে রায়েন্দা বাসস্ট্যান্ড, মোরেলগঞ্জ ফেরিঘাট, বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে বিএনপির অন্তত ৫০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন শরণখোলা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল। এছাড়া খুলনাসহ বিভিন্ন স্থানে যাওয়ার পথে বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীকে বাস থেকে নামিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং টাকাসহ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।