News71.com
 Bangladesh
 22 Oct 22, 03:16 PM
 156           
 0
 22 Oct 22, 03:16 PM

মুরাদ নগরে ৯৮ কেজি গাঁজাসহ ২ বিক্রেতা গ্রেফতার।।

মুরাদ নগরে ৯৮ কেজি গাঁজাসহ ২ বিক্রেতা গ্রেফতার।।

নিউজ ডেস্কঃ কুমিল্লার মুরাদ নগর এলাকা থেকে ৯৮ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। শুক্রবার (২১ অক্টোবর) রাতে তাদের আটক করা হয়। আটকরা হলেন- ছালামত উল্লাহ (৩৫) ও শামীম (২৫)। র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।তিনি বলেন, আটকরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে কুমিল্লার বিভিন্ন এলাকায় বেচা-কেনা করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন