News71.com
 Bangladesh
 22 Oct 22, 03:23 PM
 208           
 0
 22 Oct 22, 03:23 PM

খুলনায় বিএনপির সমাবেশে পুলিশ বাধা দিচ্ছে না।।স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনায় বিএনপির সমাবেশে পুলিশ বাধা দিচ্ছে না।।স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্কঃ  খুলনায় বিএনপির সমাবেশে পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (২২ অক্টোবর) দুপুরের দিকে রাজধানীর স্কাটনে বিয়াম মিলনায়তনে বিসিএস উইমেন নেটওয়ার্কের বাষিক সাধারণ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।তিনি বলেন, খুলনায় বিএনপির একটি সমাবেশ হওয়ার কথা রয়েছে। তবে সমাবেশকে ঘিরে অপ্রীতিকর কোনো কিছু ঘটার তথ্য জানা নেই। সেখানে বাস চলাচল কেন বন্ধ রয়েছে সে বিষয় কোনো নির্দিষ্ট তথ্য আমি জানি না। এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ভালো বলতে পারবেন। তবে আমি যতটুকু জানি তা হলো বাস মালিকদের কিছু দাবি ছিল। এখন সেই কারণেই বাস চলাচল বন্ধ রয়েছে কিনা তা নিশ্চিত নই আমি। তিনি বলেন, পুলিশ যাদের গ্রেফতার করে সেটা নিয়মিত কাজের অংশ। যাদের নামে ওয়ারেন্ট আছে, যারা ভাঙচুর করে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে পুলিশের কোনো বাধা নেই। সম্প্রতি বেশ কয়েকজন পুলিশকে অবসরে পাঠানো হয়েছে, কথা রটেছে আরও বেশ কিছু পুলিশ সদস্য ওই তালিকায় রয়েছেন, মূলত বিষয়টি কি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা মনে করছেন পুলিশ বাহিনীতে আর থাকবেন না বা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতে পারে এমন পুলিশ সদস্যরা বাহিনী থেকে চলে যান। এছাড়াও পুলিশ সদর দপ্তর থেকে নিয়মিত এমন তালিকা দেওয়া হয়ে থাকে। যাদের ২৫ বছর বাহিনীতে সার্ভিস সম্পন্ন হয়েছে বা সদর দপ্তর মনে করে তাদের আর প্রয়োজন নেই, তাদের অবসরে পাঠানো হয়।
 
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন