News71.com
 Bangladesh
 22 Oct 22, 03:25 PM
 182           
 0
 22 Oct 22, 03:25 PM

খুলনায় পুলিশ-বিএনপি মুখোমুখি।।রেল স্টেশনে ভাঙচুর

খুলনায় পুলিশ-বিএনপি মুখোমুখি।।রেল স্টেশনে ভাঙচুর

নিউজ ডেস্কঃ বিএনপির গণসমাবেশে আগতদের বাধা দেওয়াকে কেন্দ্র করে খুলনা রেল স্টেশনে মুখোমুখি অবস্থান নিয়েছে পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা। এ সময় বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এবং স্টেশনের দরজার গ্লাস ভাংচুর করে। শনিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে খুলনা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।  ঘটনার পরে স্টেশন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, নিজেদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষে জড়ায় আগতরা। এক পর্যায়ে তারা স্টেশনের গ্লাস ভাঙচুর করে। পুলিশকে খবর দিলে তারা আরও উত্তেজিত হয়ে ওঠে। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেন জানান, কাউকে বাধা দেওয়া হয়নি। ধৈর্য্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন