
নিউজ ডেস্কঃ বিএনপি লাশ ফেলতে চাইলেও তা সফল হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি লাশ ফেলার জন্য উসকানি দিচ্ছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা তাদের যত সন্ত্রাসী আছে তাদেরকে জনসভা উপলক্ষে জড়ো করছেন। তারা আগে ভাগে খুলনার সেই জায়গা দখল করছেন, এখন তাদের উদ্দেশ্য হলো একটা ঘটনা ঘটানো। তাদের উদ্দেশ্য হলো তারা লাশ ফেলতে চায়। লাশ ফেললে আন্দোলন জমাতে চায়। কিন্তু তাদের এই উদ্দেশ্য আমরা সফল হতে দেবো না। আমরা তাদের কোনো ধরনের উসকানি দেবো না। শনিবার (২২ অক্টোবর) রাজধানীর ওসমানী মিলনায়তনে ‘নিরাপদ সড়ক দিবসের’ আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, রাজপথ, সেটা ঢাকার রাজপথে সময় হলে দেখা যাবে। আমি তো তাদেরকে বলেছি, আপনারা খেলতে চান? তাহলে আসুন মাঠে। রাজপথ আমরা কাউকে ইজারা দিইনি।