News71.com
 Bangladesh
 22 Oct 22, 11:27 PM
 187           
 0
 22 Oct 22, 11:27 PM

কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবিলায় নারী উদ্যোক্তারা অগ্রযাত্রী।।

কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবিলায় নারী উদ্যোক্তারা অগ্রযাত্রী।।

স্পিকার নিউজ ডেস্কঃ  বাংলাদেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি যখন একটি জাতীয় চ্যালেঞ্জ তখন দেশের ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তারা এই চ্যালেঞ্জ মোকাবিলার অগ্রযাত্রী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।শনিবার (২২ অক্টোবর) জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) ও নাসিব নারী উদ্যোক্তা কাউন্সিলের যৌথ উদ্যোগে এবং এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় আজ রাজধানীর বিনিয়োগ উন্নয়নে (বিডা) মাল্টি পারপাস হলে আয়োজিত ‌‘জাতীয় নারী উদ্যোক্তা সম্মেলন’ এ প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে স্পিকার এ মন্তব্য করেন। স্পিকার বলেন, বর্তমান পরিস্থিতিতে ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজন যুগোপযোগী ও প্রশংসনীয়। কেননা, জাতীয় অর্থনীতিতে নিজেদের অবস্থান তৈরি করে নেওয়ার পাশাপাশি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও নারী উদ্যোক্তারা অবদান রেখে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার প্রত্যন্ত অঞ্চলেও নারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করার কারণে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার দৃশ্যমান উপস্থিতি নিশ্চিত করেছে। এ সময় নারী উদ্যোক্তাদের আরো এগিয়ে নিতে জাতীয় নারী উদ্যোক্তা সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন স্পিকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন