News71.com
 Bangladesh
 23 Oct 22, 11:14 PM
 210           
 0
 23 Oct 22, 11:14 PM

ল্যান্ডফল হতে পারে বাংলাদেশে।। সিত্রাঙ্গের প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে

ল্যান্ডফল হতে পারে বাংলাদেশে।। সিত্রাঙ্গের প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে

নিউজ ডেস্কঃ  বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের আগের স্তরে রয়েছে। এটি আরও শক্তিশালী হলে সোমবার (২৪ অক্টোবর) সকাল নাগাদ ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এ রূপ নিয়ে পশ্চিমবঙ্গের গা ঘেঁষে বয়ে যেতে পারে। এতে ল্যান্ডফল হতে পারে বাংলাদেশে। ফলে যতটা আশঙ্কা করা হয়েছিল, ভারতের দীপাবলিতে ততটা দুর্যোগের সম্ভাবনা কম। শনিবার (২২ অক্টোবর) রাতে এমনই আশার কথা জানিয়েছে কলকাতা আবহাওয়া দফতর। মুলত, আন্দামান দ্বীপপুঞ্জ থেকে খুব বেশি দূরে নয় নিম্নচাপটি। ক্রমশ দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে শক্তি বাড়ছে এটির। কলকাতা আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। রোববার (২৩ অক্টোবর) আরও ঘনীভূত হয়ে অতি গভীর নিম্নচাপে রূপ নেবে। তারপর সোমবার ভারতে দীপাবলির দিনে এটি ঘুর্ণিঝড়ে পরিণত হবে এবং ২৫ তারিখ বাংলাদেশ উপকূল পার বা বাংলাদেশে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড়টি। তবে এর প্রভাব পড়বে কি পশ্চিমবঙ্গে? সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়বে সুন্দরবন লাগোয়া উপকূলবর্তী অঞ্চলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন