
নিউজ ডেস্কঃ কোনো সরকারি কর্মচারীকে ফৌজদারি মামলায় গ্রেফতার করতে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি নেওয়া সংক্রান্ত সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪১(১) ধারা বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শুনানি মুলতবি করেছেন আপিল বিভাগ।একইসঙ্গে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল (আপিলের অনুমতি) নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত থাকবে। রোববার (২৩ অক্টোবর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। অপরপক্ষে ছিলেন আইনজীবী ছিলেন খুরশীদ আলম খান।পরে খুরশীদ আলম খান জানান, আজকে শুনানির জন্য দিন ধার্য ছিলো। রিটকারীদের আইনজীবী মনজিল মোরসেদের একটি ব্যক্তিগত অসুবিধার জন্য সময় চেয়েছিলেন। আদালত নট টু ডে (শুনানি আজকে নয়) আদেশ দিয়েছেন। এখন এটার ওপর যে স্টে ছিলো সেটা লিভ টু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বহাল থাকবে।