News71.com
 Bangladesh
 23 Oct 22, 11:20 PM
 209           
 0
 23 Oct 22, 11:20 PM

শিগগির চালু হচ্ছে ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট।।

শিগগির চালু হচ্ছে ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট।।

নিউজ ডেস্কঃ  শিগগির চালু হতে পারে ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট। এমন আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। রোববার (২৩ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মো. সোহেল কামরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, রোববার বিকেল ৪টায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন রাষ্ট্রদূত পিটার হাস। বেবিচকের সদর দপ্তরে এ সাক্ষাতে দুই দেশের মধ্যে বিমান চলাচল; বিশেষ করে ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা করা হয়। বেবিচক চেয়ারম্যান একটি সময়বদ্ধ পরিকল্পনার মাধ্যমে এফএএ ক্যাটাগরি-১ বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্র দূতাবাসের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন। এ সময় নিউইয়র্ক ফ্লাইট চালুর বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত। এ ছাড়া দুই দেশের এভিয়েশন সেক্টরের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন