News71.com
 Bangladesh
 27 Oct 22, 09:23 PM
 120           
 0
 27 Oct 22, 09:23 PM

সৌদি আরব সফরে গেলেন সেনাবাহিনী প্রধান।।

সৌদি আরব সফরে গেলেন সেনাবাহিনী প্রধান।।

নিউজ ডেস্কঃ  সৌদি ন্যাশনাল গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সৌদি আরব গিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, সৌদি গেমস-২০২২ এর আয়োজক কমিটির সভাপতি আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সালের আমন্ত্রণে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সেনাপ্রধান। আইএসপিআর জানায়, সফরকালে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সৌদি আরবের রিয়াদ শহরে অনুষ্ঠিত সৌদি ন্যাশনাল গেমসের উদ্বোধনী অনুষ্ঠান (২৮ অক্টোবর) ও বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অবলোকন করবেন। এর আগে, তিনি ২৭ অক্টোবর অভ্যাগত অতিথিদের সম্মানে আয়োজক কমিটি কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন। এ সময় তিনি সৌদি ন্যাশনাল গেমসের আয়োজক কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৩০ অক্টোবর সৌদি আরব হতে দেশে প্রত্যাবর্তন করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন