News71.com
 Bangladesh
 27 Oct 22, 09:28 PM
 212           
 0
 27 Oct 22, 09:28 PM

বৈশ্বিক সংকটে সবার দায়িত্ব ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা।।কাদের

বৈশ্বিক সংকটে সবার দায়িত্ব ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা।।কাদের

নিউজ ডেস্কঃ খাদ্য দ্রব্যের মূল্য বাড়াসহ বিদ্যুৎ ও জ্বালানির এ বৈশ্বিক সংকটে সব দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব হলো ধৈর্যের সঙ্গে সংকট মোকাবিলা করা বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ কথা বলেন। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বিশ্বমানব আজ এক অনাকাঙ্খিত সংকট অতিবাহিত করছে। পৃথিবীর বৃহৎ অর্থনীতির দেশগুলোকেও আশঙ্কাজনক অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে। ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের প্রায় সব রাষ্ট্রেই খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবাড়াসহ বিদ্যুৎ ও জ্বালানি সংকটের সৃষ্টি হয়েছে। যার অভিঘাতে আজ এক অনাকাঙ্খিত সংকটের মুখোমুখি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও। বৈশ্বিক এই সংকটময় পরিস্থতি বিবেচনা না করে বিএনপি নেতারা দায়িত্বজ্ঞানহীনভাবে নানা ধরনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচারে লিপ্ত হয়েছেন। কথায় কথায় সরকারের পদত্যাগ দাবি করছেন। বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন বিশ্বের সব দেশের সরকারই কি তাহলে পদত্যাগ করবে? সব দেশে সরকার পদত্যাগ করলে সমগ্র বিশ্বই তো সরকারবিহীন হয়ে পড়বে! নিশ্চিতভাবে পৃথিবীর সব রাষ্ট্র সরকারবিহীন চলতে পারে না। এ পরিস্থিতিতে সব দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব হলো ধৈর্যের সঙ্গে সংকট  মোকাবিলা করা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন