News71.com
 Bangladesh
 28 Oct 22, 10:01 AM
 152           
 0
 28 Oct 22, 10:01 AM

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন প্রণয় ভার্মা।।

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন প্রণয় ভার্মা।।

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তিনি তার পরিচয় পত্র পেশ করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, ভারতের নতুন হাইকমিশনারকে স্বাগত জানিয়ে  রাষ্ট্রপতি  বলেন, ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু।১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য ভারতের সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল  হামিদ বলেন, সেই থেকেই বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। রাষ্ট্রপতি আশা করেন, ভারতের নতুন হাইকমিশনারের দায়িত্ব পালনকালে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, বর্তমান প্রেক্ষাপটে বৈশ্বিক সমস্যা বিশেষ করে করোনা মহামারি ও রাশিয়া- ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় আন্তঃদেশীয় সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন