News71.com
 Bangladesh
 28 Oct 22, 08:35 PM
 143           
 0
 28 Oct 22, 08:35 PM

মানুষের টাকা গিলে খাওয়া ‘বিশ্বচোরদের’ এখন বড় গলা।।তথ্যমন্ত্রী

মানুষের টাকা গিলে খাওয়া ‘বিশ্বচোরদের’ এখন বড় গলা।।তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ‘খাওয়া ভবন করে জনগণের টাকা গিলে খাওয়া দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বিশ্বচোর উপাধি পাওয়া বিএনপির এখন বড় গলা’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।শুক্রবার (২৮ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি মহাসচিবের বৃহস্পতিবারের বক্তব্য ‘সরকার রিজার্ভ গিলে খেয়েছে’ প্রসঙ্গে তিনি ওই মন্তব্য করেন।তথ্যমন্ত্রী বলেন, ‘চোরের মায়ের বড় গলা’ প্রবাদের মতো এখন বিশ্বচোরদের বড় গলা। বিএনপি দেশকে চারবার একক ও একবার যৌথভাবে দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন বানিয়ে বিশ্বচোর উপাধি পেয়েছিল। শুনতে খারাপ লাগলেও বাস্তবতা, এখন বিশ্বচোরদের মুখপাত্র হচ্ছেন তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব।’তিনি বলেন, তারা হাওয়া ভবন বানিয়েছিলেন। হাওয়া ভবন তো আসলে একটা ‘খাওয়া ভবন’ ছিল। কারণ জনগণের টাকা ওখানে খাওয়া হতো। হাওয়া ভবনে বসে জনগণের সব ব্যবসা, প্রকল্পের ওপর টোল বসিয়েছিল এবং জনগণের টাকাটাই গিলে খেতো তারা। যারা জনগণের টাকা আগে গিলে খেয়েছে, তারা শুধু খাওয়ার কথাই চিন্তা করে বলে মির্জা ফখরুল সাহেব বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এমন বক্তব্য দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন