News71.com
 Bangladesh
 29 Oct 22, 09:44 AM
 141           
 0
 29 Oct 22, 09:44 AM

মা ইলিশ রক্ষায় ছাড় নেই।। আইজিপি

মা ইলিশ রক্ষায় ছাড় নেই।। আইজিপি

নিউজ ডেস্কঃ মা ইলিশ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, মা ইলিশ রক্ষায় নৌ-পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে সরকারি নির্দেশনা যথাযথভাবে পালনে কাজ করছে। সুতরাং মা ইলিশ রক্ষায় ছাড় নেই।শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে চাঁদপুরে জাতীয় মাছ ইলিশ সংরক্ষণে নৌ-পুলিশের অভিযান পরিদর্শনকালে অফিসার ও ফোর্সের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন আইজিপি।তিনি বলেন, সরকার ঘোষিত নিষিদ্ধকালীন ২২ দিন যাতে কেউ মা ইলিশ শিকার করতে না পারে সেজন্য নৌ-পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অভিযানের শেষ দিনেও নৌ-পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে। এ সময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, নৌ-পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নৌ-পুলিশ মা ইলিশ সংরক্ষণ অভিযানে এ পর্যন্ত ১৩৮ কোটি ১৯ লাখ মিটার জাল ও ৪৪ হাজার ৪৪৮ কেজি মাছ আটক এবং নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় ৩ হাজার ৫৮২ জন জেলেকে গ্রেফতার করেছে। গত ৭ অক্টোবর থেকে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়, যা শেষ হচ্ছে আজ (২৮ অক্টোবর) মধ্যরাতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন