News71.com
 Bangladesh
 29 Oct 22, 04:00 PM
 212           
 0
 29 Oct 22, 04:00 PM

রিজার্ভের অর্থে পদ্মা সেতু পায়রা বন্দর ও মেট্রোরেল।।তাপস

রিজার্ভের অর্থে পদ্মা সেতু পায়রা বন্দর ও মেট্রোরেল।।তাপস
নিউজ ডেস্কঃ রিজার্ভের টাকা কোথায় যায়- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন প্রশ্নের কড়া জবাব দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। শুক্রবার (২৮ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শাহবাগ ও রমনা থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জবাব দেন তিনি।  মেয়র তাপস বলেন, রিজার্ভের টাকা কোথায় যায় জানতে চায় মির্জা ফখরুল। উন্নয়ন চোখে পড়ে না, নাকি গাত্রদাহ হয় আপনার? পদ্মা সেতু নিজের টাকায় করেছি। পায়রা বন্দর, মেট্রোরেল, কর্ণফুলি ট্যানেল করেছি। বিনামূল্যে করোনার টিকা দিয়ে বাংলাদেশ থেকে করোনা নির্মূল করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মির্জা ফখরুল, খালেদা জিয়া আপনারা তো তখন বলেননি টিকা নেবেন না। অথচ বিএনপি এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি, জাতিকে শুধু খাম্বা দিয়েছেন। হাওয়া ভবনের মাধ্যমে লুটপাট করেছেন। মেয়র তাপস বলেন, টিসিবির মাধ্যমে এক কোটি মানুষকে নায্যমূল্যে খাদ্য পণ্য দেওয়া হবে। শেখ হাসিনা ২৫ হাজার মেগাওয়াটে নিয়ে গেছেন বিদ্যুৎ উৎপাদন।  ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশের রিজার্ভ ছিল ৬.১ বিলিয়ন ডলার। যা দিয়ে এখনকার সময়ে একমাসেরও আমদানি ব্যয় সম্ভব নয়। আর শেখ হাসিনা সঞ্চয় করে ২০২১ সালে ৪৮ বিলিয়ন ডলার পর্যন্ত নিয়ে গেছেন বলে মন্তব্য করেন ঢাকা দক্ষিণের মেয়র। 
 
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন